দেখেনিন মহাসপ্তমী পূজার সময়সূচী – সূর্যসিদ্ধান্তমতে

দুর্গাপূজা বা দুর্গোৎসব হল হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র হিন্দুসমাজেই প্রচলিত। তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব।

আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তা বেশি। বাসন্তী দুর্গাপূজা মূলত কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ।

দেখেনিন এবারের দূর্গাপূজার মহাসপ্তমী পূজার সময়সূচী। শ্রী শ্রী দূর্গা মহাসপ্তমী।

সূর্যসিদ্ধান্তমতে সপ্তমীর

বাংলাদেশঃ

সপ্তমী তিথি আরম্ভ

বাংলা– ৫ কার্তিক(ভারতীয় ক্যালেন্ডার অনুসারে ২ কার্তিক), শুক্রবার।

ইংরেজি২০ অক্টোবর, শুক্রবার।

সময়–  রাত ০৯ টা ৩৬ মিনিট থেকে

সপ্তমী তিথি শেষ

বাংলা– ৫ কার্তিক(ভারতীয় ক্যালেন্ডার অনুসারে ৩ কার্তিক), শনিবার।

ইংরেজি২১ অক্টোবর, শনিবার।

সময়রাত ০৭ টা ৪৯ মিনিট  পর্যন্ত।

শ্রী শ্রী শারদীয়া দুর্গা সপ্তমী। পূর্বাহ্ন ৯টা ৫৭ মিনিট ১৬ সেকেন্ডের মধ্যে চরলগ্নে ও চরণবাংশে( কিন্তু কুলিকাবেলানুরোধে  ৭ টা ৪০ মিনিট ১৩ সেকেন্ড গতে  পূর্বাহ্নে মধ্যে) শ্রী শ্রী শারদীয়া দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তাম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। দেবীর ঘোটকে আগমন। রাত্রি ১১ টা ২৭ মিনিট ৩০ সেকেন্ড গতে  ১২ টা ১৫ মিনিট ৩০ সেকেন্ড মধ্যে শ্রী শ্রী দেবীর অর্দ্বরাত্র বিহিত পূজা প্রশস্তা।

 

ভারতঃ

সপ্তমী তিথি আরম্ভ

বাংলা২ কার্তিক, শুক্রবার।

ইংরেজি২০ অক্টোবর, শুক্রবার।

সময়–  রাত ০৯ টা ০৬ মিনিট থেকে

সপ্তমী তিথি শেষ

বাংলা৩ কার্তিক, শনিবার।

ইংরেজি২১ অক্টোবর, শনিবার।

সময়রাত ০৭ টা ১৯ মিনিট  পর্যন্ত।

শ্রী শ্রী শারদীয়া দুর্গা সপ্তমী। পূর্বাহ্ন ৯টা ২৭ মিনিট ১৬ সেকেন্ডের মধ্যে চরলগ্নে ও চরণবাংশে( কিন্তু কুলিকাবেলানুরোধে  ৭ টা ১০ মিনিট ১৩ সেকেন্ড গতে  পূর্বাহ্নে মধ্যে) শ্রী শ্রী শারদীয়া দেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তাম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। দেবীর ঘোটকে আগমন। রাত্রি ১০ টা ৫৭ মিনিট ৩০ সেকেন্ড গতে  ১১ টা ৪৫ মিনিট ৩০ সেকেন্ড মধ্যে শ্রী শ্রী দেবীর অর্দ্বরাত্র বিহিত পূজা প্রশস্তা।

 

 

আজকের রাশিফল বিস্তারিত পড়ুন: banglarashifol.com